পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া শিক্ষক-গবেষককে উপাচার্যের অভিনন্দন
Oct 14, 2026

প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া শিক্ষক-গবেষককে উপাচার্যের অভিনন্দন

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ অক্টোবর ২০২৬

 

যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ার-এর র‌্যাঙ্কিংয়ে পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি স্টানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ার যৌথভাবে পৃথিবীর সেরা গবেষকদের তালিকা প্রকাশ করে। 

 

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক-গবেষক স্থান করে নেওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের। বিগত সময়েও তাঁরা এ সম্মান অর্জন করেছেন। উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণায় এই অব্যাহত সাফল্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি করেছে। উপাচার্য সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases